
শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটের জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।
শনিবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সামনে ১৪৩ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করেছিল তারা।
কিন্তু হাসারাঙ্গা ১৬ তম ওভারের শেষ বলে আউট করেন উইকেটে সেট হয়ে যাওয়া এইডেন মার্করামকে। এরপর আবার ১৮তম ওভারে তাকে বোলিংয়ে আনেন শ্রীলঙ্কান অধিনায়ক। এই ওভারের প্রথম দুই বলেই তিনি তুলে নেন বাভুমা ও প্রেডোরিয়াসের উইকেট।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।