কোলাজ ছবি: কলম কথা
কোলাজ ছবি: কলম কথা
শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না নাঈম হাসানের। ১৫ মাস পর ফিরে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন এ তরুণ অফস্পিনার। কিন্তু চতুর্থ দিন বোলিংয়ের সময় নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান তিনি।
তার বদলে ২৩ মে থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলতে পারেন শুভাগত হোম চৌধুরী। দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে শনিবার (২১ মে) বৈঠকে বসতে পারে বাংলাদেশ দল।
মিরপুরের স্পিন উইকেট ও বৈচিত্র্যের কথা চিন্তা করে বিশেষজ্ঞ অফস্পিনার শুভাগতকে ডাকা হতে পারে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র। ফলে মিরপুরে সাকিব ও তাইজুলের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দেখা যেতে পারে শুভাগতকে।
নাঈমের বদলে মোসাদ্দেক নামও উঠে এসেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন অবশ্য বলেছেন, নাঈমের বিকল্প হিসেবে কয়েকজনের নাম তাদের মাথায় আছে। আজ-কালের মধ্যেই নাম ঘোষণা করবেন তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।