সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ক্রিকেট।
এশিয়ার ৫ টেস্ট খেলুড়ে দলের সঙ্গে এবারও অংশ নিবে একটি সহযোগী দেশ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে দুবাই ও শারজাহতে।

৬ দলের এশিয়া কাপে থাকছে দুই গ্রুপ। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি সহযোগী দেশ। ‘বি’ গ্রুপের কঠিন লড়াইয়ের নামবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
দুই গ্রুপে থেকে সেরা সুটি দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একবার করে লড়ে সেরা দুই দল উঠবে ফাইনালে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।