নারী এশিয়া কাপে সোমবার (১০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে নারী এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ।
এটি টাইগ্রেসদের পঞ্চম ম্যাচ। পরের পর্বে খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিগার সুলতানাদের। এদিকে চার ম্যাচের তিনটি জিতে শ্রীলঙ্কা পয়েন্ট তালিকার তিন নম্বরে। সমান ম্যাচে দুই জয় নিয়ে পাঁচে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।