
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫০তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ২১ রানে হারিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস।
একইসঙ্গে টানা তিন হারে টেবিলের ছয়ে নেমে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার (৫ মে) মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় দিল্লি।
জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে হায়দরাবাদ। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন খলিল আহমেদ।
জোড়া উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। এনরিক নরকিয়া, মিচেল মার্শ ও কুলদিপ যাদব নিয়েছেন একটি করে উইকেট।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।