আইপিএলের ১৫তম আসরের ফাইনালের আগে নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগ।
এদিন বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি উপস্থাপন করে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। জার্সিটি লম্বায় ৬৬ মিটার।
আর প্রস্থে ৪২ মিটার। জার্সিটিতে আইপিএলে অংশ নেয়া দশটি দলের লোগো আছে।
তার উপরে আছে ‘আইপিএল এর লোগো। সেটার ভেতরে লেখা ১৫ বছর পূর্তি’। এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি। এমন দৈত্যাকৃতির জার্সিটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস কর্তৃপক্ষ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।