ভারতের বিপক্ষে সমানে সমান লড়াই করলেও পাকিস্তানের রান পাহাড়ে পিষ্ট হয়েছে হংকং। শুক্রবার (২ সেপ্টেম্বর) পেশাদার ক্রিকেটারহীন চীনের বিশেষ অঞ্চলটিকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ গড়া পাকিস্তান আজ হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়েছে। জয় এসেছে ১৫৫ রানে। শারজায় পাকিস্তানের দেয়া বিশাল রান তাড়ায় নেমে হংকং শুরু থেকেই বিপদে পড়ে।
ইনিংসের তৃতীয় ওভারে নাসিম শাহর বলে দলীয় ১৬ রানে প্রথম উকেটের পতন। ফিরে যান অধিনায়াক নিজাকাত খান (৮)। একই ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান তিনে নামা বাবর হায়াত (০)।
অপর ওপেনার ইয়াসিম মুর্তজা (২) শাহনেওয়াজ দাহানির শিকার হলে ১৯ রানে ৩ উইকেট হারায় হংকং। এভাবেই টপাটপ উইকেট পড়তে থাকে। শাদাব খান আর মোহাম্মদ নওয়াজের তাণ্ডবে ৩৬ রানে নেই হয়ে যায় ৭ উইকেট!
এরপর ১০ ওভার ৪ বলে মাত্র ৩৮ রানে শেষ হয়ে যায় হংকংয়ের ইনিংস। ১৫৫ রানের বিশাল জয়ে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান। মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন শাদাব খান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।