ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
সাদা পোশাকের ক্রিকেটে যেন রান করাই ভুলে গেছেন মুমিনুল। ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ পজিশনে তার একের পর ব্যর্থতার মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে।
খুব যৌক্তিকভাবেই প্রশ্নটা উঠে গেছে, তবে কি অধিনায়কত্বের চাপেই ব্যাটিংয়ের মনোযোগ হারিয়ে ফেলেছেন মুমিনুল? বোর্ড কর্তারাও যে এটি নিয়ে ভাবছেন সেটি স্পষ্ট। স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, আজকালের মধ্যেই মুমিনুলের সাথে কথা বলে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জোর গুঞ্জন মুমিনুলকে সরিয়ে সাদা পোশাকের দায়িত্ব দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে। সোমবার (৩০ মে) আইপিএলের ফাইনাল শেষে দেশে ফিরে বিসিবি সভাপতি জানালেন, উইন্ডিজ সফরে কোনো পরিবর্তন আসছে কিনা এটা আগাম বলাটা মুশকিল। আগে ওর (মুমিনুল) সাথে একটু বসে নেই, তারপর জানাবো।
সূত্র বলছে, বিসিবির হিসাবটা একটা সরল জায়গায় গিয়ে ঠেকেছে। ব্যাটিং নাকি অধিনায়কত্ব- কোনটা ভালো হবে মুমিনুল হকের জন্য, এটি নিয়েই তার সাথে বৈঠকে বসতে চায় বিসিবি।
অধিনায়কত্ব মুমিনুলের ওপর বাড়তি চাপ তৈরি করছে সেটি এরইমধ্যে দাবি করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শুধু কর্তারাই নন, খেলোয়াড় গড়ার কারিগর হিসেবে পরিচিত কোচ নাজমুল আবেদিন ফাহিমও মনে করেন অধিনায়কত্বের চাপেই ব্যাটিংয়ের মৌলিক দিকটায় জটিলতা পাকিয়েছেন মুমিনুল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।