
দুবাইতে ছয় দলের ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই টাইগ্রেস ক্রিকেটার রুমানা আহমেদ ও জাহানারা আলম।
ম্যাচটিতে রুমানার বার্মি আর্মিকে সহজে হারিয়েছে জাহানারার ফ্যালকনস।
দুবাইয়ে টসে হেরে রুমানার দলকে আগে ব্যাটিং করতে পাঠায় ফ্যালকনস। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫২ রান তুলে বার্মি আর্মি। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় জাহানারার দল ফ্যালকনস।
এই ম্যাচে বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের মধ্যে জাহানারা ভালো করলেও ব্যর্থ হয়েছেন রুমানা। দুইজনের কেউই ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পায়নি।
তবে বল হাতে আলো ছড়িয়েছেন পেসার জাহানারা। ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন জাহানারা। অপরদিকে রুমানা ২ ওভারে ২২ রান দিলেও পায়নি কোনো উইকেট।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।