পিএসজি’কে জেতালেন মেসি
পিএসজি’কে জেতালেন মেসি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শনিবার রাতে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস, মার্কো ভেরাত্তিদের ছাড়াই খেলতে নামে দলটি। তবে তাঁদের অভাব বুঝতে দেননি মেসি-হাকিমিরা। তুলুজের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে শীর্ষস্থান মজবুত করল ফরাসি জায়ান্টরা।
পেশির চোট থেকে এখনো সেরে ওঠতে পারেননি নেইমার। মঁপেলিয়ের বিপক্ষে চোট পেয়েছিলেন এমবাপ্পে ও সার্জিও রামোস। এমবাপ্পে তো মাঠের বাইরে চলে গেলেন তিন সপ্তাহের জন্য। কার্ড জঠিলতায় খেলা হয়নি ভেরাত্তির। তাদেরকে ছাড়া খেলতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। ২০তম মিনিটে ফ্রিকিক থেকে গোল করে তুলুজকে এগিয়ে দেন মিডফিল্ডার ফন বুমেন। ৩৮তম মিনিটে ম্যাচে সমতা আনে পিএসজি। কার্লোস সোলেরের পাস ধরে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে গোলটি করে আশরাফ হাকিমি। সমতা নিয়েই বিরতিতে যায় দুদল। বিরতির পর অধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ৫৮তম মিনিটে পেয়ে লিডও নিয়ে নেয় দলটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।