বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ আলমগীর হোসেন (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মে) বিকেলের দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় তাইন্দং ইউনিয়ন ও আমতলী ইউনিয়ন মুখামুখি হয়। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ শামসুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি প্রমুখ।
খেলায় আট দল নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।