ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফুটবলারের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফুটবলারের আত্মহত্যা

নাটোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সমির কুণ্ডু (৫৫) নামে এক সাবেক ফুটবলার আত্মহত্যা করেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সমির কুণ্ডু নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার বাসিন্দা।
নাটোর রেলস্টেশন মাস্টার কামরুনাহার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সমির কুণ্ডুর ছোট ভাই তপন কুণ্ডু জানান, তার ভাই সদর উপজেলার হালসা স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শক। সকালে ছেলেকে কোচিংয়ে দিতে বাড়ি থেকে বের হন। এরপর স্টেশন থেকে পরিচিত লোকজন আত্মহত্যার বিষয়টি তাদের জানান।
রেলস্টেশন মাস্টার কামরুনাহার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সমিরের মরদেহ উদ্ধার করে স্টেশনের প্ল্যাটফর্মে রাখেন। এই ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের পাঠিয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।