সার্জিও রামোসকে এখনও মিস করেন মদরিচ
সার্জিও রামোসকে এখনও মিস করেন মদরিচ

রিয়াল ছেড়ে চলে যাওয়া সার্জিও রামোসকে এখনও মিস করেন এক সময়ের ক্লাব সতীর্থ মিডফিল্ডার লুকা মদরিচ। পিএসজিতে রামোসের চলে যাওয়া নিয়ে মদরিচ বলেন, ‘দারুণ সফল একটি দলে যাদের সঙ্গে আপনি খেলবেন, সেই দলের কেউ চলে গেলে, সেটা একটু কষ্টদায়কই।
চলে যাওয়া সবার জন্যই কষ্ট হয়—সার্জিও নয় বছর পর চলে গেল।’ তিনি আরও বলেন, ‘আমি এখানে আসার প্রথম দিন থেকেই সে আমার ঘনিষ্ঠ হয়ে যায়। রিয়াল মাদ্রিদে মানিয়ে নিতে সে আমাকে সাহায্য করেছে। সে আমাকে উৎসাহ দিত। আমার প্রতিভায় বিশ্বাস ছিল তার।
আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে উঠি। আমাদের পরিবারও ছিল ঘনিষ্ঠ। একসঙ্গে গ্রীষ্মের ছুটি কাটাতাম।’ যোগাযোগটা এখনো বন্ধ হয়নি জানিয়ে মদরিচ বলেন, ‘আমরা এখনো প্রতিদিনই কথা বলি। অন্তত বার্তা দেওয়া-নেওয়া হয়। আমি তার সঙ্গে আড্ডা খুব মিস করি। কিন্তু ফুটবল তো এমনই।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।