যৌন হয়রানির দায়ে বরখাস্ত হয়েছেন ভারতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ
যৌন হয়রানির দায়ে বরখাস্ত হয়েছেন ভারতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ

যৌন হয়রানির দায়ে বরখাস্ত হয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোস। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) জন্য সুপ্রিম কোর্টের নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সদস্য ড. এস ওয়াই কুরায়েশি জানিয়েছেন এ খবর।
গত শুক্রবার (১ জুলাই) এআইএফএফের বিবৃতিতে প্রথম ইঙ্গিত দেয়া হয়েছিল, অনূর্ধ্ব-১৭ নারী দলের যৌন হয়রানির ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে সেই বিবৃতিতে অপরাধ কিংবা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। রোববার (৩ জুলাই) সেটি প্রকাশ পেলো। ভারত অনূর্ধ্ব-১৭ নারী দলের নরওয়ে সফরের সময় ঘটনাটি ঘটে। যেখানে নারী দলের এক সদস্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন অ্যামব্রোস।
তাকে তখন জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেয়া হয়। এ বিষয়ে জিরো টলারেন্সের কথা জানায় অ্যাডমিনিস্ট্রেশন কমিটি। অ্যামব্রোসের যৌন হয়রানির ঘটনা এবারই প্রথম নয়, এআইএফএফের কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জলি শাহ বিভিন্ন সাক্ষাৎকারে অ্যামব্রোসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এমনকি সাবেক ফুটবলার জুহি শাহও অ্যামব্রোসের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।