বাংলাদেশে আর্জেন্টিনাপ্রীতির কথা এখন সারা বিশ্ব জানে। এরই মধ্যে বাংলাদেশি সমর্থকদের অন্তত দু’বার সরাসরি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল দল।
এরই ধারাবাহিকতায় ফুটবল বিশ্বকাপ জয়ী মেসিকে আর্জেন্টিনা দল ও শিরোপাসহ বাংলাদেশে পাঠাতে অনলাইনে পিটিশন চালু হয়েছে।
সামাজিক নেটওয়ার্কিং সংস্থা কেয়ার টু’র পিটিশন ওয়েবসাইটে ‘পিটিশন ফর আর্জেন্টিনা টু টেক দেয়ার ওয়ার্ল্ড কাপ ট্রফি টু বাংলাদেশ’ নামে এই পিটিশন চালু করেছেন এক ব্যবহারকারী।
অনলাইন পিটিশনে বলা হয়েছে, আর্জেন্টিনার বাইরে বিশ্বের বৃহত্তম আর্জেন্টাইন ভক্তদের আবাসস্থল বাংলাদেশ। বড় কোনো ট্রফি না থাকা সত্ত্বেও গত ৩৬ বছর নিরলসভাবে আর্জেন্টিনাকে সমর্থন করেছে তারা।
এটি শুরু হয়েছিল দিয়েগো ম্যারাডোনার সময় এবং এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের ফুটবলেও অনুপ্রেরণা দরকার। তাই এই অসাধারণ ফ্যানবেজকে সমর্থন করতে এবং বাংলাদেশি ফুটবলকে অনুপ্রাণিত করতে আমরা বিশ্বাস করি, আর্জেন্টিনা ফুটবল দলের উচিত তাদের ট্রফি নিয়ে বাংলাদেশ সফর করা।

খেলাধুলা বিষয়ক ক্যাবল কোম্পানি ইএসপিএনের ভেরিফায়েড টুইটার এবং ফেসবুক পেজ থেকেও আর্জেন্টিনা ফুটবল দলকে বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশে পাঠাতে পিটিশনের কথা জানানো হয়েছে।
এছাড়া, ‘ফ্যানস আর্জেন্টিনোস ডে লা সেলেকন ডি ক্রিকেট ডি বাংলাদেশ’ (বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টিনার ভক্তরা) নামে ফেসবুক গ্রুপটিতেও অনেকে একই দাবি জানিয়েছেন।
আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর থেকেই গ্রুপটিতে বাংলাদেশি সমর্থকদের প্রতি ধন্যবাদের বন্যা বয়ে যাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।