ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি
ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে গতকাল শুক্রবারের আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিম সুন্দরবন এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে।
গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে।
সকাল দশটা পর্যন্ত ৩০ জেলে উদ্ধার করতে পারলেও ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।