বুশরা আফরিন
বুশরা আফরিন

ঢাকা উত্তর সিটির ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
তিনি জানান, শুক্রবার বুশরার কোভিড পরীক্ষা করালে পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার কাশি ও হালকা দুর্বলতা রয়েছে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে বলেও জানান মকবুল হোসাইন।
এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।