পরবর্তী মহামারি হতে পারে করোনা ভাইরাস থেকেও অধিক প্রাণঘাতী। এ সতর্কতা দিয়েছেন অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকা উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অন্যতম প্রফেসর সারা গিলবার্ট। ৪৪তম রিচার্ড ডিম্বলবি লেকচারে তিনি এ কথা বলেন। এতে তিনি সতর্কতা দিয়েছেন।

বলেছেন, মহামারি প্রস্তুতিতে অধিক পরিমাণ অর্থের প্রয়োজন। তার কাছে হেরে যাওয়ার আগেই প্রতিরোধ করা অত্যাবশ্যক। এছাড়া তিনি করোনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেন।

বলেন, বর্তমান যেসব টিকা আছে তা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কমেই হতে পারে। এ ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানা না যাওয়া পর্যন্ত সচেতনতা অবলম্বন করা উচিত। তিনি আরো বলেন বর্তমানে যে ভাইরাস সংক্রমণ হয়েছে এটাই সর্বশেষ ভাইরাস নয়। আমাদের জীবন এবং জীবিকাকে হুমকিতে ফেলেছে এই ভাইরাস সংক্রমণ।

প্রকৃত সত্য হলো- এর পরবর্তী ভাইরাস সংক্রমণ বা মহামারি হবে আরও ভয়াবহ। যা হবে আরও অধিক মাত্রায় সংক্রামক, অধিকমাত্রায় প্রাণঘাতী অথবা উভয়ই।