
গত চার দিনে দক্ষিণ আফ্রিকায় কোভিড রোগী বেড়েছে চার গুণ। যাদের প্রায় সবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। মঙ্গলবার দেশটিতে নতুন শনাক্ত ছিল ৪৩৭৩।
শুক্রবার (৩ ডিসেম্বর) শনাক্ত হয় ১৬০৫৫ জন। দেশটির ন্যাশনাল ইন্সস্টিটিউ ফর কমিউনিকেবল ডিজিজ (এনআইসিডি)-এর দেওয়া তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ছাড়িয়েছে ৩০ লাখ।
যেখানে শনাক্তের হারও ২৪ শতাংশের বেশি। এনআইসিডি আরও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্তের মধ্যে আগে কোভিড হয়েছিল এমন রোগীও আছে। ‘আগে যেটা হতো, কোভিডে একবার আক্রান্ত হলে সেটা ডেলটার সুরক্ষা হিসেবে কাজ করতো।
কিন্তু ওমিক্রনের বেলায় সেটা আর হচ্ছে না।’ এমনটা জানালেন এনআইসিডির অণুজীববিজ্ঞানী আন ভন গটবার্গ। গটবার্গ আরও জানালেন, ‘আমরা আশা করছি, নতুন রোগটি অতটা জটিলতা তৈরি করবে না।’
দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও মৃত্যুর সংখ্যা এখনও স্থিতিশীল রয়েছে। ৩ ডিসেম্বর মারা গেছেন ২৫ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।