
সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দূর শিক্ষণ ও অনলাইন শিক্ষাকে ‘বৈশ্বিক পাবলিক পণ্য’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সুযোগ না থাকায় সংকটকালীন সময়ে দূর শিক্ষণ এবং অনলাইন শিক্ষা বিশ্বে নতুন বৈষম্য সৃষ্টি করছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ইউনেস্কো সদর দপ্তরে ৪১তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি আমাদের কষ্টার্জিত অর্জনকে নষ্ট করছে।
এটি আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রেখা প্রকাশ করেছে। ইউনেস্কোর মতে, স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধের কারণে বিশ্বের প্রায় অর্ধেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত। মহামারির এই সময়ে অনলাইন শিক্ষা ‘নতুন স্বাভাবিক’ হিসেবে বিকশিত হয়েছে। যদিও এটি নতুন বৈষম্য সৃষ্টি করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।