
এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি (২০২২) মাসের বেতনের চেক ছাড় দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি ২০২২ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
-কর্মচারীরা আগামী ৯ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ফেব্রুয়ারি ২০২২ মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।