
চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানা গেছে।
৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে থেকে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২৮ মে এ ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়। পরে গত মাসের ১০ তারিখে পুনরায় বিসিএসের ভাইভা শুরু হয়।
২ হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) হয় গত ২৬ ফেব্রুয়ারি। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসির কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।