ইরাকে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত
ইরাকে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

ইরাকের কিরকুক শহরের কাছে বোমা বিস্ফোরণে অন্তত আট ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা পুলিশি কনভয়ে করে যাচ্ছিলেন। সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার কিরকুকের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হওয়ার পাশাপাশি দুজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
কিরকুকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফরা গ্রামের কাছে এ বিস্ফোরণটি ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকাটিতে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।