শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন। স্থানীয় সময় রোববার (৩ জুলাই) দেশটির উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি।
শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকি কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৬টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। মাত্র একদিন আগেই দেশটিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ২৯ মিনিটে জিনজিয়াং প্রদেশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এর আগে, গত ৮ জুন ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার আগে গত ৬ জুন জিনজিয়াং প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এছাড়া গত ১ জুন স্থানীয় সময় বিকাল ৫টায় চীনের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় ওই ভূমিকম্পে ১৪ হাজার ৪২৭ জন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভূমিকম্পে চারজন নিহত এবং আরও ৪১ জন আহত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।