সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে না
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে না

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে না৷ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ‘নয়া পাকিস্তান’ নামে একটি আলোচনা অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেছেন, তার বিরুদ্ধে যে পরোয়ানা জারি করা হয়েছে সেটি রুটিন গ্রেফতারি পরোয়ানা, এটিতে জামিন পাওয়া যায়৷
আরোও পড়ুন:
দেবী দুর্গাকে বরণে গঙ্গাচড়ায় ১০৬টি মণ্ডপ প্রস্তুত
কুবিতে অস্ত্র মহড়া যা বললেন প্রক্টর
এদিকে শনিবার ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দেশটির ইংরেজি দৈনিক ডন জানায়, গত ২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে পরোয়ানার বিষয়টি সামনে আসে শনিবার।
ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর শোনার পর বানিগালায় অবস্থিত ইমরান খানের বাড়ির সামনে সমর্থকরা বিক্ষোভ করে।গ্রেফতারি পরোয়ানা জারির পর একটি বিবৃতি দেয় ইসলামাবাদ পুলিশ। ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাখ্যায় ইসলামাবাদ পুলিশ জানায়, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া।
ইসলামাবাদ পুলিশের জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আদালতের সর্বশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না এবং তার উপস্থিতি নিশ্চিত করার জন্য সেই সময়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।