
পাকিস্তানের ক্ষমতা থেকে বিদায়ের পর আন্দোলন শুরু করতে যাচ্ছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (১১ এপ্রিল) রাতে পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশের বেশ কয়েকটি শহরে সমাবেশ করেছে জনসাধারণ।
ইতিমধ্যে এর প্রতিবাধে দেশটির করাচি, পেশওয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর, বাজাউর এবং এবোটাবাদে বিক্ষোভ হয়েছে।
এর আগে, এক টুইটে ইমরান খান বলেছেন, শাসন পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার শুরু হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণই সব সময় তাদের নিজের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।