
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর আগে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১২১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতের থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একদিনে শনাক্তের হার এক দশমিক ১১ শতাংশ। মোট শনাক্তের হার দাঁড়ালো ১৪ দশমিক ২০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফরতর
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৯৭৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৪৯টি।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৩টি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।