পরই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি
পরই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদনে জানিয়েছে, আর মাত্র ১৯ বছর পরই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে।সরকারি এ সংস্থার মতে, ২০৪১ সালের দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৩১ লাখ ১৭ হাজার, আর পুরুষের সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ২৫ লাখ ১৮ হাজার।
‘ওমেন অ্যান্ড মেন ইন বাংলাদেশ: ফ্যাক্টস অ্যান্ড ফিগারস ২০২২’ নামে ওই প্রতিবেদন ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে। বিবিএস সূত্রে জানা গেছে, ২০৪১ সালে প্রথমবার দেশের নারীরা সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার। আর ২০৬১ সালের জনসংখ্যা দাঁড়াবে ২২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার। তখন পুরুষে সংখ্যা আবার বাড়বে এবং নারীর সংখ্যা কমবে। তখন সারা দেশে ১১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার পুরুষ থাকবে। আর নারীর সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১৫ লাখ ২৯ হাজার।
এ বিষয়ে বিবিএসের জনসংখ্যা ও স্বাস্থ্য শাখার পরিচালক মাসুদ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আমরা বিভিন্ন ধরনের জনসংখ্যাভিত্তিক মডেল বিবেচনায় এনে জনসংখ্যার পূর্বাভাস দিয়েছি। এই প্রতিবেদনে শ্রমবাজার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য—এসব খাতের বিশ্লেষণেও দেওয়া হয়েছে। এখন জনসংখ্যাতাত্ত্বিক সুবিধার (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সময় চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।