পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে আজ। বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ এটি। এই বছর আগের সূর্যগ্রহণটি ছিল ১০ জুন। যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে যায় এবং সূর্যকে আড়াল করে তখন সূর্যগ্রহণ ঘটে।

বিশ্বের কিছু জায়গা থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে পূর্ণগ্রাস দেখা যাবে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ মেরুর কিছু অংশ থেকে। ভারতে থেকে এবার দেখা যাবে না।

ভারতীয় সময় অনুসারে, সূর্যগ্রহণটি আজ সকাল ১০টা ৫৯ মিনিটে শুরু হয়ে চলবে বিকাল ৩টা ৭ পর্যন্ত। ঘটনার লাইভ দেখাবে নাসার ইউটিউব চ্যানেল। পূর্ণগ্রাস শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে।

পূর্ণগ্রাস সম্পন্ন হবে দুপুর ১টা ৩ মিনিটে। ১টা ৩৩ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে। ৩টা ৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। মোট ৪ ঘণ্টা ৮ মিনিট স্থায়ী হবে এই গ্রহণকাল।