শেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আযহা শেষে ১৪দিনের লকডাউনে৩দিন আজ,লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার টিম। ২৫জুলাই রবিবার, সারা দেশের ন্যায় শেরপুরেও করোনা প্রকোপ বেড়েই চলেছে। এ অবস্থায় করোনা প্রকোপ কমাতে ও নিয়ন্ত্রন করতে সরকার কঠোর লকডাউন ঘোষনা করেছে। সরকার ঘোষিত এ লকডাউনকে এক শ্রেণীর মানুষ মানতে চাচ্ছে না। ফলে সারা শেরপুর জেলায় করোনা প্রকোপ ছড়িয়ে পড়েছে। এজন্য অসচেতন মানুষকে সচেতন করতে ও কঠোর লাকডাউন মানতে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে সেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার টিম। গত দুদিন ধরে লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন শেরপুরকে সহযোগিতা করেছেন সেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার সদস্যরা। চলমান লকডাউনে শেরপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান (খোয়ারপাড় শাপলা চত্বর মোড়,ঝিনাইগাতী রোড়ে তাতালপুর বাজার) এলাকায় পথচারীদের সচেতন করে জনসাধারণকে শহরমুখীর পরিবর্তে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য কাজ করেছে। এছাড়া সকলকে মাক্স পড়া নিশ্চিত করার জন্য অনুরোধ করছে তারা। এসময় শেরপুর পৌরসভার ৯নংওয়ার্ডের কমিশনার ইদ্রিস আলী গেন্দাকুল, ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মানবাধিকার সংস্থা “আমাদের আইন” বাজিতখিলা শাখার সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল হালিম, রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখা সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।