
দিনাজপুরের খানসামায় হঠাৎ করেই শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পরেই বেশ শীত অনুভূত হচ্ছে, আর ভোরে অনুভূত হচ্ছে তীব্র শীত। একই সাথে গত দুইদিন ধরে রাতের বেলায় রাস্তায় বেশ কুয়াশা ও পরিলক্ষিত হচ্ছে। শীতকাল আসতে এখনো প্রায় মাস খানেক বাকি থাকলেও শীতের অগ্রিম আগমনী বার্তা ঢের বার্তাই দিয়ে যাচ্ছে।
সহজেই বুঝা যাচ্ছে শীত পড়তে শুরু করেছে। কয়েক দিন ধরেই খানসামার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর এবং ভোরের দিকে কিছুটা শীতের আভাস অনুভূত হচ্ছে। বিশেষ করে শেষরাতে শীতের আমেজ বেশি মিলছে। শহরের তুলনায় গ্রামের মানুষ শীতকে বরণ করে নিয়েছেন। এখনও কার্তিক মাসের শেষ হয়নি। এ বছর শীত যেন অনেকটা আগে চলে এসেছে।
দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর হিমেল হাওয়া বইতে শুরু করে। বিশেষ করে যেসব এলাকায় গাছপালা বেশি সেসব এলাকায় ঠাণ্ডা অনুভূত হচ্ছে বেশি। তবে শীতে করোনা ভাইরাসের প্রভাব বেশি থাকবে বলে ধারণা করছেন উপজেলার কয়েকজন প্রবিণ। এছাড়া শীতের সময় যেকোনো ভাইরাসজনিত রোগ বাড়ে। এ সময়ে মানুষের শরীরে ইমিউনিটি কমে যায়।
এ কারণে শীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। এদিকে ভোর রাতে উপজেলার রাস্তা-ঘাট হালকা কুয়াশার চাদরে ঢেকে যায়। আমন ধানের পাতা আর ঘাসের ওপর ঝরছে শিশির কণা।
সেই সাথে বাজারে ও বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ফুটপাতগুলোতে শীতের ভাঁপা ও চিতই পিঠা বিক্রি করতে দেখা গেছে। শীতের আগমনী বার্তায় প্রস্তুতিও শুরু করেছেন খানসামার মানুষ। ইতোমধ্যে অনেককেই রাতের বেলায় ছাদর, সুইটার পড়ে বাইরে বের হতেই দেখা গেছে। সন্ধ্যায় ও ভোরে হাঁটা-হাঁটি শেষে জমছে চায়ের আড্ডা। শীতের এই সময়টি উপভোগের সুন্দর সময় বলে মনে করেন অনেক মানুষ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।