যশোর প্রতিনিধি।। ১৮.৭৫ শতক জমি কিনে সঙ্কায় আছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মুরাদ হোসেন। স্থাণীয় এক প্রভাবশালীর ইন্দোনে পুরো জমি দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন গোপালপুর গ্রামের বাবর আলীর ছেলে আজাহার উদ্দিন পন্টু (৪২), ঈমান আলীর ছেলে হারুন অর রশিদ, শাহাবাটি গ্রামের সদর আলী দফাদারের মেয়ে সুখকলি বেগম, সালেহা বেগম,সাজ মনি বেগম,ছোট মনি বেগম,ডলি বেগমরা।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এব্যাপারে মুরাদ হোসেন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অভিযুক্তরা নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হানিফার ভাই বোন।
নালিশের বিবরণে বাদী বলেন, বিবাদীগণ এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ভূমি দখলকারী। তারা একই গ্রামে বসবাস করেন। তিনি (মুরাদ হোসেন) যশোর জেলার কোতয়ালী থানার সাহাবাটি মৌজার জেএল নং-২১১, আরএস খতিয়ন-২৯০, এসএ দাগ-১৮২, ৪০৬, ৪০৭; আরএস দাগ-২৫৭,জমির পরিমান: ৬.১৭ শতক, আরএস ৫৮৬ দাগ, জমির পরিমান ৫.০৩, আরএস-৫৮৭ দাগ, জমির পরিমান-৭.৫৫ শতক, মোট ১৮.৭৫ শতক জমি ২০১০ সালের ১৬ আগষ্ট তারিখে ক্রয় করে নিরংকুশ ও নিস্কন্টক ভাবে ভোগ দখল করে আসছিল।
মুরাদ হোসেনের দাবী, বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ অবেধ ভাবে ঐ জমি দখলের পায়তারা করছে । গত ১৩ মে ২০২২ তারিখ সকালে ঐ জমিতে বিবাদীগণ বাঁশের লাঠি, দড়ি,গাছি দাসহ অজ্ঞাতনামা ৮/১০ জন লোক নিয়ে এসে জমি দখল করতে চেষ্টা করে। এরপর বাদীপক্ষ ও সাক্ষীগণ গোপালপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আবু তাহের, আব্দুল খালেকের ছেলে বাবুল হোসেন, বাদী মুরাদ হোসেনের ভাই আবু সাঈদ, মৃত আবুল কাশেম দফাদারের ছেলে আনছার আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করলে বিবাদীগণ ভবিষ্যতে উক্ত জমি দখল করে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার সুবিচার দাবী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোরের দারস্থ হয়ে আশু সমাধানের দাবী জানিয়েছেন ভুক্তভোগী মুরাদ হোসেন।