মোঃ হিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। মঙ্গলবার রাত থেকে কুয়াশা শুরু হলেও বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় প্রকৃতি ঢাকা পড়েছে। কুয়াশার কারণে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে।

সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। কুশায়ার কারণে স্বাভাবিকের চেয়ে কিছুটা কমেছে তাপমাত্রা। সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

ঘন কুয়াশার কারণে শহরে মানুষের উপস্থিতি কম থাকলেও থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়।