নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘বিপিও ট্রেইনি’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদ: বিপিও ট্রেইনি
পদসংখ্যা: মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২১ থেকে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল: ঢাকা (মিরপুর)।

বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০২২।

 

কলমকথা/সাথী