
১৯৭৫ এর ১৫ অগাস্ট পরিবারের ১৯জন সদস্যের সঙ্গে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে কেক কেটে উদযাপন হয় জন্মদিন।
এসময় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আব্দুল আলীম,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য ফসিয়ার রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শাকির হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গনি মোল্যা,সাধারন সম্পাদক আসাদ পারভেজ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য হযরত আলী, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ হাসান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম বসু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সবুজ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম,সহ-সভাপতি সিদ্ধার্ত বিশ্বাস, বি এম মোর্তজা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন, ছাত্রলীগ নেতা সাগর গাজী,জাহিদুর রহমান পিন্টুসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।