
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : আজ ১১ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক চট্টগ্রামের নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি জনাব হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পাহাড়তলী বাজারে চাল ও পেয়াজের আড়োতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি চালের ও একটি পেয়াজের দোকানের মালিককে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ১০০০০/- টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় বিএসটিআইয়ের টিম দ্বারা ওয়েট স্কেলের সঠিকতা যাচাই করা হয়। উক্ত অভিযানে ডবলমুরিং থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা প্রদান করেন।
এ সময় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে নিয়মিত বাজার মনিটরিং এর অভিযান অব্যাহত থাকবে মর্মে জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।