নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে ধানের ক্ষতিকর পোকা শনাক্ত ও পোকার উপস্থিতি নির্ণয়ে মাঠপর্যায়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা হীরামন সরকার ও হাসিনা নাহার। তাঁরা বৈদ্যুতিক বাল্বের আলো ব্যবহার করে গামলায় পানি রেখে ফাদ পেতে ধানক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পরীক্ষা করেন।
কৃষি জমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত করা গেলে প্রয়োজন অনুযায়ী সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এতে ধানের সম্ভাব্য ক্ষতি কমানো এবং ফসলের সুরক্ষায় কৃষকদের সচেতনতা বাড়াতে সহায়তা করে এ ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম।
কৃষকদের উপস্থিতিতে এ পরীক্ষা পরিচালনার মাধ্যমে ধানক্ষেতে পোকার উপস্থিতি পর্যবেক্ষণ ও শনাক্তকরণের বিষয়টি তুলে ধরা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।