
শাহাজাহান শাকিল,নিজস্ব প্রতিনিধি: যশোরের মনিরামপুরে যথাযথ ভাবে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে সকাল ১১:৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ গ্রহণ করেন মণিরামপুর উপজেলা প্রশাসন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ,ব্রাক মণিরামপুর অফিস, নারীর ক্ষমতায় (উই)প্রকল্প, মণিরামপুর বালিকা বিদ্যালয় ,মণিরামপুর মহিলা কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক দল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।