
শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে। ১৪ আগস্ট শনিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্ভোধন করা হয়।
শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক একটি আমলকি গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্ভোধন করেন।
পরে সরকারি কলেজ প্রাঙ্গণ ও শহরের গোপালবাড়ি এলাকায় ফলদ, বনজ ও ঔষধি সহ ১০টি গাছ রোপণ করা হয়।
এ সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, সহ সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক রবিন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপ সাংগঠনিক সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান শামীম, দপ্তর সম্পাদক রজত সাহা অন্ত, দুর্যোগ ও ত্রান সম্পাদক কাজী সাইয়েদুল মুরছালীন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মুক্তাদির হোসাইন, সদস্য অনিক মাহবুবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এর বিকল্প কিছুই নেই। পরিবেশকে সুন্দর রাখতে এবং সচ্ছ অক্সিজেন পেতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।