খাদ্যসামগ্রী থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই নকল পণ্য তৈরি হচ্ছে। ফুটপাত থেকে শপিংমল পর্যন্ত নকল পণ্য বিক্রির নেটওয়ার্ক। এ অবস্থায় নকল পণ্যের দৌরাত্ম্য কমানোর বিকল্প নেই। এ জন্য শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নকল পণ্য প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সমাজসেবীদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে অদ্য ১২-০৩-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে রংপুর জেলার সদর উপজেলায় বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এবং উপজেলা প্রশাসন সদর রংপুর এর উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

নূর বেকারি রতিরামপুর শিবের বাজার সদর, রংপুর প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাত সনদ গ্রহণ না করে বুন্দিয়া পণ্য এর বাজারজাতকরণের অভিযোগে ‘ওজন ও মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৪(১)/ ৪১ ধারা অনুযায়ী ৫,০০০/- টাকা জরিমান করা হয়।

📢 বিএসটিআই রংপুরের মোবাইল কোর্ট: ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা!

উক্ত মোবাইল কোর্ট জনাব সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,সদর, রংপুর -এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর -এর কর্মকর্তা মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।