Child drowned in Bogra’s Nandigram
Child drowned in Bogra’s Nandigram
নন্দীগ্রাম, বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে মায়া মনি (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটি উপজেলার ২নং সদর ইউনিয়নের গোছন গ্রামের পাঁচঘটি দক্ষিন পাড়ার বিপ্লব হোসেন আকন্দের মেয়ে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, রবিবার (১৪ই আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শিশুটিকে হারিয়ে ফেলে তার পরিবার। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে এক পর্যায়ে নিকটতম পাঁচঘটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে।
স্থানীয়রা জানান, পরিবারের অজান্তে শিশুটি পুকুরে পরে পানিতে ডুবে মারা গেছে। পরিবারের লোকজন শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পেয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো, আব্দুল হামিদ প্রামাণিক তথ্যটি নিশ্চিত করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।