বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের নাসির শেখ (৪০) নামের এক ব্যক্তি ট্রাকের শিকলে বেধে নছিমন থেকে পড়ে মারা গেছে। নাসির শেখ খরসূতি গ্রামের বাসিন্দা। তার তিন মেয়ে এক ছেলে।

এ সময় তার সাথে থাকা খরসূতি গ্রামের চানমিয়া (৪১) আহত হয়। চানমিয়া বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই পাট ব্যবসায়ী বিভিন্ন এলাকা থেকে পাট কিনে নছিমনে পাট বোঝায় করে নিজ গ্রাম খরসূতি ফিরছিল। সাতৈর মোহাম্মদপুর সড়কের কোলাভাঙ্গা গ্রামের মধ্যে পৌছালে ট্রাকের শিকালে বেধে নাসির ও চানমিয়া নছিমন থেকে পড়ে আহত হয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চানমিয়াকে ভর্তি করেন এবং নাসিরকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর পাঠান। সেখান থেকে তাকে রাতেই ঢাকায় নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যায়।

খরসূতি গ্রামের বাসিন্দা মো. মিজান উর রহমান বলেন, সাতৈর মোহাম্মদপুর সড়কের কোলাভাঙ্গা গ্রামের মধ্যে একটি ট্রাক সড়কের পাশে পড়ে যায়। ওই ট্রাকের লোকজন শিকল দিয়ে ট্রাক বেধে সড়কের অপর পাশে গাছের সাথে শিকলের অপর পাশ বেধে রেখেছিল।


নাসির শেখ পাট কিনে নছিমনে বোঝায় করে নছিমনের উপরে বসে খরসূতি আসার পথে ওই ট্রাকের শিকলে বেধে নিচেই পড়ে আহত হয়।

ময়না ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক বলেন, বৃহস্পতিবার বিকেলে নাসির শেখ পাট নছিমনে করে খরসূতি আসার পথে কোলাভাঙ্গা গ্রামের মধ্যে ট্রাকের টানানো শিকলে বেধে সে নিচেই পড়ে আহত হয়। তাকে ঢাকায় একটি পাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে সে শুক্রবার ভোরে মারা যায়। লাশ গ্রামের বাড়ি খরসূতি আনা হয়েছে। আসর বাদ জানাযা শেষে লাশ দাফন করা হবে।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুনেছি যে নছিমন থেকে পড়ে এক লোক আহত হয়ে ঢাকায় একটি হাসপাতালে মারা গেছে।