
এইচএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে টেকবন্ড আইটি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে লোকবল নেবে। এ পদে নারী/পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
পদ সংখ্যা: ৪০
চাকরির বিবরণ: ফোন কলে গ্রাহকসেবা দিতে হবে।
চাকরির ধরন: পার্ট টাইম। অফিস দিনে ৪ ঘণ্টা (সকাল ১০টা থেকে দুপুর ২টা কিংবা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা), সপ্তাহে ৬ দিন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। কলসেন্টার/কাস্টমার কেয়ার/কাস্টমার সার্ভিসে ৩ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তবে অভিজ্ঞতা না থাকলেও এ পদে আবেদন করা যাবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: কারওয়ান বাজার, ঢাকা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮০০০-১২০০০ টাকা। তাৎক্ষণিক সেলস কমিশন, মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।