
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী রায়হান হৃদয়ের নিজ অর্থায়নে উপজেলা দরিকান্দি এলাকায় ২০০ শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে রায়হান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ নেতা, নাঈম , রাফি, নাহিদ, জিসান,সোহান, রাকিব প্রমুখ ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।