বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) বিকেলে মহম্মদপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক এ খেলার আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনূর্ধ্ব ১৭ ) এর উপজেলা পর্যায়ে ৮ টি ইউনিয়নের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে ফাইনালে মুখোমুখি হয় মহম্মদপুর সদর ইউনিয়ন বনাম পলাশবাড়ীয়া ইউনিয়ন।
খেলায় মহম্মদপুর সদর ইউনিয়ন ৩-০ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মহোদয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিলন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ। এ অনুষ্ঠান শেষে উপজেলার দীঘা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন মাগুরা-২ আসনের মাননীয় এমপি মহোদয়। এসময় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।