ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপ পর্বের শেষদিকে নাটকীয় মোড় নিয়েছে খেলা। জিতলেই প্লে অফে চলে যেত দিল্লি ক্যাপিটালস। কিন্তু বাঁচা-মরার ম্যাচে শেষপর্যন্ত জিততে পারেনি ঋষভ পন্থের দল। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরেছে তারা।
তবে মুম্বাইয়ের এই জয়ে কপাল খুলে গেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি)। চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফ চলে গেলেন কোহলিরা। শনিবার (২১ মে) ৫ উইকেটের জয় পেয়েছে মুম্বাই।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে দিল্লি। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।