সাকিব-লিটনের ব্যাটের ওপর ভর করে দলীয় শতক পেরিয়েছে টাইগাররা। এখনও শ্রীলঙ্কা থেকে ৩০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর পরাজয় এড়াতে লড়ছে সাকিব ও লিটন।

ঢাকা টেস্ট বাঁচাতে পঞ্চম দিন শুক্রবার (২৭ মে) শুরুতেই দলীয় ৫৩ ও ব্যক্তিগত ২৩ রানে মুশফিক সাজঘরে ফিরেছেন। ৫ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ।

তখন ক্রিজে এসেই টি-টোয়েন্টি স্টাইলে সফরকারী শ্রীলঙ্কান বোলারদের ওপর চড়াও হয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ম্যাচ বাঁচাতে হলে মুশফিক ও লিটন জুটিকে ব্যাট করতে হবে লাঞ্চ পর্যন্ত।

এরপর তিনি নিজে ক্রিজে গিয়ে সময় কাটাতে চান অন্তত তিন ঘণ্টা। লাঞ্চের আগে উইকেট হারালেও একটির বেশি হারানো যাবে না, বলেছেন সাকিব। প্রথম সেশনে একাধিক উইকেট হারালেই দলের জন্য বাজে হবে বলে ধারণা তার।

প্রতিবেদন প্রস্তুতের সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১১ রান। সাকিব ৩০ ও লিটন ৩৪ রানে অপরাজিত আছেন। উভয়ের ৬০ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ।