বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পরিষদের হল রুমে চেয়ারম্যান রবিউল ইসলাম ২০২২- ২০২৩ অর্থ বছরের বাজেট পেশ করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লক্ষ ২৮ হাজার ১শ ১৯ টাকা , ব্যায় ধরা হয়েছে , ১ কোটি ২৬ লক্ষ ৮২ হাজার ২শ ২ টাকা ও উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪৫ হাজার ৯শ ১৭ টাকা ।
বাজেট সভায় উপস্থিত ছিলেন পরিষদের সচিব ইসমাইল হোসেন , পরিষদের সদস্য রেজাউল ইসলাম, সদর উদ্দিন , বদিউজ্জামান, বাহারুল ইসলাম বাবু, আল আমিন মিনাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।