কাম্যা পাঞ্জাবি
কাম্যা পাঞ্জাবি
ভারতের ইন্দোর শহরে একটি ছবির কাজে গিয়েছিলেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি। সঙ্গে ছিলেন প্রযোজক বন্ধু সন্তোষ গুপ্ত। নতুন শহর, তাই যা দেখছেন তাতেই বিস্মিত হচ্ছেন অভিনেত্রী।
বিশেষ করে রাস্তের পাশের খাবারের দোকানগুলো তাকে বেশি অবাক করছিল। কথায় কথায় বন্ধু বলছিলেন যে এ শহরের ফুচকা বেশ ভালো। শোনা মাত্রই ফুচকা খেতে ইচ্ছে করে অভিনেত্রী কাম্যার। ছুটে যান ফুচকার স্টলে।
ফুচকা বিক্রেতার হাত নাকি চলছিল ম্যাজিকের মতো। একটা ফুচকা মুখে দিতে না দিতেই চোখ বন্ধ হয়ে আসছিল অভিনেত্রীর। সুস্বাদু ফুচকা কতগুলো খেয়ে ফেলেন হিসাব নেই। জায়গাটাও এত পছন্দ হয়েছিল যে খেতে খেতে ছবি তোলা শুরু করেন। কিন্তু ততক্ষণে হাতে থাকা খামের কথা আর খেয়াল নেই তার। সেই খামেই নাকি ছিল নগদ এক লাখ টকা (রুপি)।
খেয়েদেয়ে হোটেলে ফেরার পর মনে পড়ে সেই খামের কথা। কিন্তু তিনি ভেবেছিলেন এতক্ষণ পর গেলে কি আর পাবেন সেই টাকা! মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই অভিজ্ঞতার কথা বলছিলেন এই অভিনেত্রী।
পরে বন্ধুর বারবার অনুরোধে তিনি সেখানে যান। সেখানে যাওয়ার পর নাকি অবাক হয়ে গিয়েছিলেন। তিনি দেখেন, খামটি যেখানে রেখে এসেছিলেন ঠিক সেখানেই আছে। কেউ ছুঁয়েও দেখেনি খামটি।
ফুচকা বিক্রেতার সততায় মুগ্ধ হয়েছেন তিনি। পরে সেই ফুচকা বিক্রেতাকে ধন্যবাদও নাকি দেননি। কারণ তার মতে ধন্যবাদ দিলেও তাকে ছোট করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।