যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশের ওয়াকার্র্স পার্টি ( মার্কসবাদী) দুইদিনব্যাপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের কর্মসূচি বাঘারপাড়ার বাকড়ীতে শুরু হয়েছে।
শনিবারে বিকাল তিনটায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড তুষার কান্তি দাস ও কমরেড ইকবাল কবির জাহিদ। এরপর কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ।
সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, দেশের জনগন বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করছে। চাল ডাল, তেল, নুন, গ্যাস, জ্বালানি সহ দ্রব্যমূল্য বৃদ্ধি কষাঘাতে মানুষ জর্জরিত । দুর্নীতিবাজ সিন্ডিকেট ও সরকার এক অভিন্ন । তিনি এ পরিস্থিতিতে ভয়াবহ খাদ্য সংকট মোকাবেলায় রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল ও গম আমদানি করার জন্য সরকারের প্রতি আহবান জানায়।
তিনি আরো বলেন, ব্যর্থ গনবিরোধী এ সরকারের অধীনে নিরপেক্ষ নিবার্চন সম্ভব নয়। সে কারণে সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নিবার্চন দিতে হবে।
নির্বাচন কমিশনের সংস্কার ও নিবার্চনে অংশগ্রহনকারী দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নিবার্চন করতে হবে।
তিনি বলেন এই সম্মেলন বাংলাদেশের ওয়াকার্র্স পার্টি (মার্কসবাদী) ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ এক পার্টিতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা কর্মসূচি চুড়ান্ত করবে। আজ শুক্তবার সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।